বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা


কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ও বিভিন্ন গ্রামীণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবার। পাশাপাশি মাঠে থাকা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে ধান পাকার মৌসুমে টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে থাকায় ধানগাছ হেলে পড়া, পাকা ধানে পচন ধরা এবং কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
কুশোডাঙ্গা গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা ব্যয় করে আমন ধানের আবাদ করেছেন। এখন ধান ঘরে তোলার সময় বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এতে উৎপাদন খরচ তুলে আনা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
কামারালী গ্রামের কৃষক হযরত আলী বলেন, ধান পাকার সময় এমন বৃষ্টি কৃষকদের জন্য বড় বিপদ। জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও পরিচর্যার কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত পানি না নামলে ফলন কমে যাওয়ার পাশাপাশি কাটা ধানও নষ্ট হতে পারে। ঘড়িকিনুন
এদিকে বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয়-রোজগার কমে গেছে। কাঁচা রাস্তা ও চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
কলারোয়া বাজারের ভ্যানচালক ফারুক হোসেন বলেন, প্রতিদিন ভ্যান চালিয়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় করলেও গত দুই দিনের বৃষ্টিতে ২০০ টাকাও উপার্জন করতে পারেননি। এ অবস্থা আরও কয়েক দিন চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের জানান, বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। যেসব জমিতে পানি জমেছে, সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধানগাছের অবস্থা পর্যবেক্ষণ এবং রোগবালাই দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে কৃষিতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
সাতক্ষীরার কলারোয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রয়াত নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভাবিস্তারিত পড়ুন


