জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান


জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান। কাজী সাজেদুর রহমান জাতীয় দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। গত ১৮ নভেম্বর বুধবার (স্মারক নং জেপিসি ০২/৩৬২/২০২৬) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত জাতীয় প্রেস ক্লাবের এক পত্রে জাতীয় দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কাজী সাজেদুর রহমান কে স্থায়ী সদস্য ঘোষণা করা হয়েছে। প্রেস ক্লাবের ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির ১৮ নভেম্বর ২০২৬ তারিখের সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২(ক) ধারা অনুয়ায়ী ছয় মাস অস্থায়ী সদস্যের মেয়াদকাল শেষে কাজী সাজেদুর রহমান কে ক্লাবের স্থায়ী সদস্য করা হলো।
উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অনুমোদিত ৪১১ জন সদস্য বিশিষ্ট কমিটির তালিকায় ৩৬২ নাম্বারে কাজী সাজেদুর রহমানের নাম অন্তভূক্ত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ত্রয়োদশ জাতী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির নমিনি, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজেদুর রহমান। কাজী সাজেদুর রহমান সাতক্ষীরা জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি খুলনা জেলা স্কুল থেকে এসএসসি এবং খুলনা সুন্দরবন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি ব্যবসায় যুক্ত হন।
পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে তিনি কেপিসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ডিসপোজেবল পেপার কাপ উৎপাদন করে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাজী সাজেদুর রহমান বর্ষসেরা এসএমই উদ্যোক্তা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তিনি পেপার কাপ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি। তার রচিত দুটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে “উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা” এবং “প্রকল্প”। তার বর্ণাঢ্য জীবনে আরো একটি অর্জন তিনি গত ১৮ নভেম্বর ২০২৬ইং তারিখ থেকে জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদে মনোনিত হলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সবার সহযোগিতায় ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি : সিইসি
সবার সহযোগিতা নিয়ে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচনবিস্তারিত পড়ুন

সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনাবিস্তারিত পড়ুন

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারবিস্তারিত পড়ুন


