বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ইটাগাছায় ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৭নং ওয়ার্ডে ইটাগাছা বটতলা মোড় হতে বায়তুল হুদা জামে মসজিদ পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ০৯টায় পৌরসভার ০৭নং ওয়ার্ডে বায়তুল হুদা জামে মসজিদ এলাকায় আলহাজ আব্দুর রহিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা
কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, এ্যাড. আব্দুল মতিন, ওমর আলী, আব্দুল জলিল, আব্দুল হান্নান, আবুল কালাম, রবিউল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠান’র প্রতিনিধি জুলফিকার আলী ভূট্ট, শান্ত, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার রাজস্ব তহবিল’র অর্থায়ণে ০৭নং ওয়ার্ডে ইটাগাছা বটতলা মোড় হতে বায়তুল হুদা জামে মসজিদ পর্যন্ত ১৯৮ মিটার রাস্তা ৭ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। বর্ষা মৌসুমে এ সড়কটি জলাবদ্ধ থাকে। সেকারণে এলাকাবাসী ও পথচারীদের চলাচলে ভোগান্তী পোহাতে হতো। দীর্ঘদিন পর এ সড়কটি আরসিসি ঢালাই রাস্তা হচ্ছে বিধায় এলাকাবাসী ও পথচারীরা পৌর মেয়র ওয়ার্ড কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল হুদা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!