বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরন দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরন, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদী প্রদানসহ ১১ দফা দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, পাটকেলঘাটা মুক্তিযোদ্ধা পারাবত বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম, এমপি রবি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা ফারজিনা নাহিদ, শহীদ মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাবিহা খাতুন, এমজেএফ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান, কাথন্ডা সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক হারুনার রশিদ, মির্জানগর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবার রহমান এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ পারভেজ, কালিগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিরুল হোসেন খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আজহারুল ইসলাম।

বক্তারা এ সময় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি, এমপিও ভুক্তিকরন, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদী প্রদানসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার