সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে এক চা দোকানিকে হত্যা, লাশ উদ্ধার

রাজগঞ্জে ধান ক্ষেতে আব্দুল জলিল বিশ্বাস (৬০) নামের এক চা দোকানির লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে পুলিশ রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের কপালে ক্ষত চিহ্ন রয়েছে।

নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত আজিবার বিশ্বাসের ছেলে। স্থানীয় খালিয়া মাদ্রাসা মোড়ে তার চা দোকান রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করেন।
আব্দুল জলিল বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। এরপর কে বা কারা তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে বাড়ির অদূরে রাস্তার ধারে আব্দুল গনি নামের এক ব্যক্তির ধান ক্ষেতে লাশ ফেলে মাথা ও মুখের উপর মাটি চাপা দিয়ে রাখে। সকালে খেজুরের রস আনতে যাওয়ার সময় আবু তালেব নামে এক ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের এএসপি সোয়েব আহমেদ খান, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ও রাজাগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শাহজাহান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের বোন আকলিমা খাতুন বলেন, দোকানে যাওয়ার সময় ভাই বলেছিল সকালে তার জন্য রুটি নিয়ে যেতে। সাথে ভাবিকে নিতে বলেছিল। বলেছিল, আমাদের নিয়ে ভাই এক জায়গায় যাবে।
আব্দুল জলিলের স্ত্রী শাহিদা বেগম বলেন, প্রতিদিন ফজরের আজানের আগে দোকানে যান আমার স্বামী। আজও সেই সময়ে উঠে দোকানে রওয়ানা হন। পরে সকালে তার লাশের খবর পাই।
কারো সাথে আব্দুল জলিলের শত্রুতা ছিল কিনা তা জানাতে পারেননি শাহিদা বেগম।
স্থানীয় ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, গ্রামে কারো সাথে আব্দুল জলিলের শত্রুতা ছিল না।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল থেকে বলেন, প্রাথমিকভাবে হত্যার ব্যাপারে কিছু জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক