বাগআঁচড়ায় ইয়াবা ও মোটরসাইকেল সহ ১ ব্যক্তি আটক


শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যবলেট সহ কবির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ। আটক কবির হোসেন শার্শা থানার বসতপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।এসময় তার ব্যবহৃত একটি লাল রংয়ের মোটর সাইকেলে টিও জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, নিয়মিত টহলের সময় কবির তাদের সামনে পড়ে। পুলিশ দেখে কবির পালানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয় এবং তাকে ধরে তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং তার মোটর সাইকেল জব্দ করা হয় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

