শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যথাযথ ভাবগাম্ভীর্যে কলারোয়ায় গণহত্যা দিবস পালন

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কলারোয়ায় জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে।

২৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণসংগীত উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ প্রফেসর আবু নসর, পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, অবসরপ্রাপ্ত প্রফেসর আবু বক্কর সিদ্দীক, গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, মাধ্যমিক শিক্ষকদের পক্ষে মোস্তফা বাকি বিল্লাহ শাহীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা।

এর আগে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান ও গীতা পাঠ করেন নির্মল কুমার হাজরা।

আলোচনা সভার শুরুতে জাতীয় গণহত্যায় শহীদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

স্বগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘গণহত্যা দিবস জাতীর একটি কালো অধ্যায়। এই অধ্যায় জাতি কখনো ভুলতে পারবে না। আমরা সকলেই গণহত্যা দিবসের ইতিহাস জানবো ও তরুণ প্রজন্মের মধ্যে আপনারা তুলে ধরবেন।’

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘স্বাধীনতার পূর্ব মুহূর্তে গণহত্যা চালায় পাকিস্তান হানাদার বাহিনী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে নিয়ে পাকিস্তানের কারাগারে নিক্ষেপ করা হয়। এরই প্রেক্ষিতে দেশের আপামর জনসাধারণ দেশের স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।

পরে দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান