মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের ওসির বিরুদ্ধে মিথ্যেচারের প্রতিবাদে আ.লীগ নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ব্যক্তিগত অন্যায় ইচ্ছা পুরুন এবং অযৌতিক ও আইন বিরোধী দাবী বাস্তবায়ন করতে না পেরে একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন এর বিরুদ্ধে মিথ্যেচার করছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আ.লীগ নেতা, অতিরিক্ত পিপি কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের শেখ মোজাহার হোসেন কান্টু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের প্রচেষ্টায় থানা এলাকায় সুন্দর সমাজ ব্যবস্থা বিরাজ করছে। তিনি একজন দায়িত্বশীল, পরিশ্রমী, ধৈর্য্যশীল, বুদ্ধিমান এবং নিখুঁত সজ্জন ও লোভ লালসার উর্দ্ধে থাকা ব্যক্তি। কালিগঞ্জ থানায় তার ২১ মাসের কর্মকাল জনগণের কাছে অত্যন্ত প্রশংসিত। তিনি কালিগঞ্জ উপজেলার আপামর জনসাধারনের কাছে একজন নির্ভীক আস্থাশীল পুলিশ অফিসার। তার কর্মকালে কালিগঞ্জ থানায় উল্লেখযোগ্য কোন নাশকতা, সন্ত্রাস, দখলবাজী ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হতে পারেনি। তার দৃঢ় ভূমিকায় এই উপজেলা মাদকের বিকিকিনি ও সেবন প্রায় শুণ্যের কোঠায় নেশে এসেছে। তিনি মহল্লায় মহল্লায় অভিভাবক সমাবেশ করে শিশু ও কিশোর অপরাধ কমিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা করে শিক্ষার্থীদের অপরাধ বিমুখ করে তুলেছেন।

মোজাহার হোসেন কান্টু বলেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেনের এসব প্রশংসনীয় কাজে ইর্ষান্বিত হয়ে তথাকথিত কয়েক রাজনৈতিক নেতা এবং সাবেক প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মদদ ও পৃষ্ট পোষকতায় মাদক ব্যবসায়ি, চোরাকারবারি, সমাজ বিরোধী ও রাষ্ট্রদ্রোহী চক্রের সদস্যরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ওসি’র সুনাম ক্ষুন্ন করতে গত ১০ এপ্রিল বয়োবৃদ্ধ নছু বিবি ও ১২ এপ্রিল জনৈক নজরুল ইসলামকে দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সম্পূর্ন মিথ্যে, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ করিয়েছেন। এসব অভিযোগের বিষয় সরেজমিনে অনুসন্ধান করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

আমি সংবাদ সম্মেলনে তাদের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি বিগত প্রায় ৪৪ বছর ধরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছি। বর্তমানে পেশায় একজন আইনজীবী ও অতিরিক্ত পিপি। বর্তমান কালিগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন আমার অপ্রাপ্ত বষষ্ক ছেলেদের বিরুদ্ধে ৬টি মামলা গ্রহণ করেছেন। যার ৪টি মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা। আমার ছেলেরা আদালত থেকে জামিন নিয়েছে। আমার স্ত্রী দুই জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দিয়েছিল। সেই এহাজারটির আমলযোগ্য ধারা বাদ দিয়ে প্রসেডিং প্রদান করেছেন। এরপরও আমি কালিগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হুসেনের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের বিপক্ষে অবস্থান নিয়ে ওসির পক্ষে কথা বলছি। আমরা কালিগঞ্জবাসী তার সার্বঙ্গীন সফলতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কলিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নরিম আলী মাস্টার ও সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল