শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের চাকলায় কলারোয়ার কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চাকলায় রাকিব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
এসময় তার ঘর থেকে তিন পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার করা হয়।

সোমবার (৩ মে) দুপুরে মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের মাঠপাড়া থেকে এ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

রাকিব চাকলা গ্রামের মাঠপাড়ার আবু মুসা গাজীর ছেলে। সে কলারোয়ার ছলিমপুরের হাজী নাসির উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানিয়েছে, ‘রাকিবের মরদেহে অদূরেই সুইসাইড নোট ছিল। তাতে উল্লেখ রয়েছে ‘অ্যাপাচি’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় কষ্টে রাকিব আত্মহত্যা করেছে। সে তার লাশ ময়নাতদন্ত ছাড়া বাড়ির উঠানে দাফনের কথা উল্লেখ করেছে নোটে।’
তারা আরো জানায়, ‘রাকিব যেখানে ঝুলছিল সেই আড়ার উচ্চতা খাট থেকে তিন ফুট উঁচু হবে। এত কম উচ্চতার মধ্যে তার মৃত্যু মানতে পারছেন না অনেকে। ফলে তার মৃত্যু আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে সন্দেহ রয়েছে প্রতিবেশীসহ রাকিবের সহপাঠিদের। সুইসাইড নোট নিয়েও সন্দেহ তাদের।’

সোহান নামে রাকিবের এক সহপাঠী বলেন, ‘রাকিব ঘুমের বড়ি খেতো। সে অ্যাপাচি মোটরসাইকেল কিনতে চাইছিল। এরজন্য রাকিব মরতে পারে না।’

স্থানীয়রা জানান, ‘ঘরে রাকিবের সৎ মা। সাত বছর বয়সে তার মা লিলি বেগম তাকে ও লাবনী নামে এক মেয়েকে রেখে চলে যান।’

রাকিবের সৎ মা রেশমা বেগম জানান, ‘মোটরসাইকেল না কিনে দেওয়ায় রোববার রাতে ঘরের আড়ার সাথে মাফলার পেঁচিয়ে রাকিব আত্মহত্যা করেছে। সোমবার সকাল সাতটার দিকে আমরা তাকে ঝুলে থাকতে দেখেছি।’

রাকিবের মা লিলি বেগমের দাবি, ‘সৎ মা রেশমা বেগম ও পিতা আবু মুসা রাকিবকে মেরে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।’

তবে রাকিবের আপন বোন লাবনী জানান, ‘তার ভাই ঘুমের ওষুধ সেবন করতো। সিগারেট টানতো। মোটরসাইকেল না পেয়ে সে আত্মহত্যা করেছে।’

লাবনী বলেন, ‘ছোট্টকালে মা আমাদের দুই ভাই বোনকে রেখে চলে যান। এরপর থেকে সৎ মা আমাদের আপন সন্তানের মত মানুষ করেছেন। আমার মা এতদিন খবর নেননি। আজ ভাইয়ার মরার খবর শুনে এসেছেন। মা যা বলছেন সত্যি না। তিনি নতুন করে সমস্যা বাধাতে চাচ্ছেন।’

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক লিটন বলেন, ‘ঘুমের বড়ি খেয়ে রাকিব আত্মহত্যা করেছে, না তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘কাগজে লেখা কিছু পেয়েছি। সেটা খতিয়ে দেখা হচ্ছে।’

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহাজাহান আলম বলেন, ‘রাকিবের মা যা বলছেন সেটা আবেগ। আমরা লাশ মর্গে পাঠিয়েছি।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান