বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মানব পাচার মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কলারোয়ায় দুই ইউপি সদস্য ও ১০ কৃষকের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মানব পাচার আইনে মামলা দেয়ার ঘটনায় এলাকাবাসী মামলাটি প্রত্যাহারের দাবী জানিয়ে মানববন্ধন করেছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কেঁড়াগাছি বাজারে কয়েক শতাধিক নারী ও পুরুষ ওই তাৎক্ষনিক মানববন্ধনে অংশ গ্রহন করে বলে জানা গেছে।

সেসময় তারা বলেন, কোন একটি প্রতিপক্ষ সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত ফাঁড়ির বিজিবির নায়েক আহসান হাবিবকে প্রভাবিত করে ইউপি সদস্য মহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কৃষক জহুরুল হক, ইউনুছ মন্ডল, ইমান আলী, হাসানুর, আলম হোসেন, আনারুল ও জাহাঙ্গীর হোসেনের নামে হয়রানী মুলক মামলা করান।

বক্তরা বলেন, সামনে কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদ প্রার্থী মহিদুল ইসলাম, তৌহিদুল ইসলামের পক্ষে নিরহ কৃষক জহুরুল হক, ইউনুছ মন্ডল, ইমান আলী, হাসানুর, আলম হোসেন, আনারুল ও জাহাঙ্গীর হোসেন ভোটের কাজ করছেন। সেজন্য প্রতিপক্ষরা বিজিবিকে দিয়ে হয়রানী মুলক মামলা দিয়েছে।

তারা অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবী জানান।

একই সাথে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত ফাঁড়ির বিজিবির নায়েক আহসান হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা ৩৩ বিজিবির সিও, টুআইসি, অপস্ অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান, তৌহিদুজ্জামান, আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম, আব্দুল আলিম, মকবুল গাজী, ফারুক হাজরা, মফি সানা, শেখ সৈয়দ আলী, সালাম, রবিন দাস, ইউসুফ গাজী, সিরাজুল ইসলাম, রেজাউল সরদার, দিদার মন্ডল, সাঈদ, আবদার, মুন্না, জয়নাল সানা, জাহানারা বেগম, মাসুরা খাতুন, আনজুয়ারা, রহিমা, সাথী, মধু, তাজমিরা, রওশনারা, শেখ আব্দুল হাকিম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ