সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবিতা : “শোকাবহ আগস্ট”

“শোকাবহ আগস্ট”

ডা. গোলাম রহমান ব্রাইট

বেঁচে থাকলে জাতির পিতার বয়স একশো বছর হতো
অবিসংবাদিত বরেণ্য নেতা অবদান রেখেছেন কত-শত!
পনের আগস্টে ঘাতকের নৃশংসতায় ঝরে গেল তাঁর প্রাণ
বাকি সদস্যরাও নারকীয় হামলা থেকে পায়নি পরিত্রাণ।

আগস্ট মাস হলো বাঙালির জন্য শোকের চাদরে ঢাকা
এজন্য দেখি এ মাসের ছবিগুলো বেদনার তুলিতে আঁকা।
মানুষরূপী হায়েনারা পরখ করে চলেছে তাজা রক্তের ঘ্রাণ
বঙ্গবন্ধু ছাড়াও কেঁড়ে নিয়েছে সেদিন ষোলোটি তাজা প্রাণ।

২০০৪ সালের একুশে আগস্ট আবারও নৃশংসতা চলে
গ্রেনেড ছুঁড়ে চব্বিশ জনকে মারে সংবাদ পত্র বলে।
অল্পের জন্যে মুজিব কন্যা বাঁচলেও আইভি রহমান বাঁচেনি
বিপদগামী মানুষের জন্য আজো জাতির কলঙ্ক ঘোচে নি।

বিশ্বাসঘাতকদের নীতি টাই এমন, নাইকো তাদের হায়া
বাঙালির হৃদয়াকাশে এ মাসে নামে তীব্র শোকের ছায়া।
বিনিময় হবেনা দেশপ্রেমিকের একফোঁটা রক্তের দাম
শোকাবহ আগস্ট ইতিহাসের এক কালো অধ্যায়ের নাম।

কবি:
ডা. গোলাম রহমান ব্রাইট
তারিখঃ ১৭/০৮/২০২০ ইং
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা