সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতিহাস গড়ে এবার বার্সেলোনায় তৈরি হচ্ছে প্রথম ক্রিকেট মাঠ!

বার্সেলোনা বলতেই মনে আসে লিওনেল মেসির কথা। তার পায়ে বল পড়লেই হাজার হাজার সমর্থকের উল্লাস। সেই শহরই এবার হয়তো গলা ফাটাবে উইকেট পড়লে বা বল বাউন্ডারি পার করলে। স্পেনের শহর বার্সেলোনায় এবার তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ।

বার্সেলোনা সিটি হলের পক্ষ থেকে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় ২৯৬ কোটি ৯৬ লাখ টাকা কীভাবে ব্যবহার করা যেতে পারে। ১৮৪টি প্রস্তাবের মধ্যে প্রথম স্থানে ছিল ক্রিকেট পিচ। ১১ কোটি ৮৭ লাখ টাকা খরচ করা হবে এই প্রস্তাবের পিছনে।

স্পেনে ক্রিকেট বেশ অপরচিত একটি খেলা। সেখানে ক্রিকেট পিচ তৈরির প্রস্তাবে সায় দেওয়ার পিছনে রয়েছেন বেশ কিছু ভারতীয় এবং পাকিস্তানি। স্পেনে প্রচুর সংখ্যক ভারতীয় এবং পাকিস্তানি মানুষের বাস। কাজের সূত্রে বা পড়াশোনার কারণে সেই দেশে থাকেন অনেকে। তারা মুখে মুখে প্রচার করতে থাকেন, মানুষকে বোঝাতে শুরু করেন ক্রিকেট পিচের জন্য।

স্পেনের এক নারী ক্রিকেটার নাদিয়া মুস্তাফা বলেন, “স্বপ্ন সত্যি হল। আমাদের পরিশ্রম সার্থক হল। মানুষকে বোঝাতে পেরেছি আমরা। এবার আমাদের নিজেদের ক্রিকেট পিচ থাকবে। ”

মূলত নারী দলের সমর্থনেই এই ক্রিকেট পিচ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে।

এতদিন কোনও গাড়ি রাখার জায়গা ফাঁকা থাকলে বা সাধারণ কোনও মাঠে ক্রিকেট খেলা হতো সেখানে। বার্সেলোনায় প্রায় ৪০০ জন ক্রিকেটারকে নিয়ে ২৫টি নারী এবং পুরুষ দল আছে। তাদের জন্য শুধু পিচ নয়, তৈরি করা হবে সাজঘর, আলোর স্তম্ভও। এক থেকে দেড় বছরের মধ্যেই সব কিছু তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট