বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় ভুয়া টিকার সন্ধান পেল ডব্লিউএইচও

শুধু ভারত বা দক্ষিণ-পূর্ব এশিয়া নয়, আফ্রিকাতেও ভুয়া টিকার রমরমা অবস্থা। সরাসরি রোগীর কাছে পৌঁছ যাচ্ছে কোভিশিল্ড। যদিও এখনও দোকানে বা খোলা বাজারে টিকা ছাড়া হয়নি। কলকাতায় ভুয়া কোভিশিল্ড টিকার খোঁজ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও জানিয়েছে, চাহিদা বাড়তে থাকার সুযোগ নিয়ে বাজারে ভুয়া কোভিশিল্ড টিকা ছাড়ছে জালিয়াতরা।

এই বিষয়ে ডব্লিউএইচও মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, ‘কলকাতায় ভুয়া কোভিশিল্ড টিকার খবর পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’ তবে এ খবর কোন সূত্রে পেয়েছে, তা জানায়নি ডব্লিউএইচও।

বিষয়টি জানিয়ে ডব্লিউএই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। এর আগে কলকাতা ছাড়াও মুম্বাই, দিল্লিতেও ভুয়া টিকাদানের জন্য জালিয়াতদের গ্রেপ্তার করা হয়েছে।

ডব্লিউএইচওর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, সারাবিশ্বে তৈরি হওয়া টিকার চাহিদাকে কাজে লাগিয়ে ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে অপরাধীরা। এ বিষয়টি উল্লেখ করে গোটা বিশ্বকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুধু ভারত বা দক্ষিণ-পূর্ব এশিয়া নয়, আফ্রিকাতেও ভুয়া টিকার রমরমা অবস্থা। এ সংক্রান্ত একটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করা হয়েছে গত মঙ্গলবার। সেখানে বলা হয়েছে, সরাসরি রোগীর কাছে পৌঁছ যাচ্ছে কোভিশিল্ড। যদিও এখনও দোকানে বা খোলা বাজারে টিকা ছাড়া হয়নি। কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটও জানিয়েছে সরাসরি রোগীদের টিকা বিক্রি করছে না তারা।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবিস্তারিত পড়ুন

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরেবিস্তারিত পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী