বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হত্যা মামলার আসামি ওসি প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পাননি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। একই মামলার অভিযোগ আমলে নিয়ে ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ বুধবার দুপুর ১টার দিকে এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দীন চৌধুরী বলেন, জামিন শুনানি শেষে প্রদীপের আবেদনটি নাকচ করে দিয়েছেন আদালত।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, ‘প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগ আমলে নিয়েছে আদালত। প্রদীপ গ্রেপ্তার আছেন, কিন্তু তার স্ত্রী পলাতক। তাই প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।’
মেজর সিনহা হত্যা মামলায় আত্মসমর্পণের পর ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সামনে আসে। এ অভিযোগে গত বছরের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন।

১৪ সেপ্টেম্বর ওই মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

ওই মামলায় র‌্যাবের প্রতিবেদনে বলা হয়, প্রদীপের মাদক কারবারে সম্পৃক্ততা জেনে ফেলায় সিনহাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে পরিকল্পনা করে তাকে খুন করে ‘বন্দুকযুদ্ধ’ বলে প্রচার চালানোর চেষ্টা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা