মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো আ.লীগ

কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামীলীগ।

তারা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাবিল এবং কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মারুফ হোসেন।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্যাডে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে- ‘কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন আগামি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত ভুট্টোলাল গাইন। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মোঃ আফজাল হোসেন হাবিল ও মোঃ মারুফ হোসেন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তাছাড়া গত ৫ সেপ্টেম্বর রাত্রে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, দলীয় কর্মীদের মারপিট সহ দলীয় প্রার্থীকেও শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে জানা যায়। বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব বিএম মোজাম্মেল হক সাহেবের টেলিফোনের নির্দেশ মোতাবেক উক্ত দুই বিদ্রোহী প্রার্থীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়েছেন।’

চিঠিটি বাংলাদেশ আওয়ামী লীগ কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য।

একই সাথে চিঠির অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আফজাল হোসেন হাবিল। তিনি গত নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। একই সাথে আরেক বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন মারুফ হোসেন, তিনিও গতবার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। অপরদিকে সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টোলাল গাইন গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিদ্রোহী প্রার্থীদের কাছে পরাজিত হন।

এদিকে গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের উত্তর পাড়া মসজিদ এলাকায় দুই বিদ্রোহী প্রার্থী ও তাদের কর্মীদের সঙ্গে নৌকা প্রার্থী ও তার কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকার প্রার্থী ভুট্টোলাল গাইন সহ ১৫ জনের মতো আহত হযন। তাদের মধ্যে ৭ জনকে কলারোয়া হাসপাতালে ও দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় ৬ সেপ্টেম্বর সোমবার কলারোয়া থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

এরই সূত্র ধরে ওই দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বাংলাদেশ আওয়ামী লীগ।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু