শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরে হ্যান্ডলিং কমিটি নিয়ে দুই গ্রুপ মুখোমুখি, পুলিশের ফাঁকা গুলি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করায় সংঘর্ষ এড়াতে পুলিশ সেখানে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে বলে জানা গেছে। এসময় শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভোটের মাধ্যমে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন। তবে পুলিশ গুলি ছুড়বার কথা অস্বীকার করেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৫ ও ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে সাধারন নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। এই দাবিতে তারা বন্দরে আমদানিকৃত ভারতীয় পন্য খালাস করা বন্ধ করে দেন।

চলমান কমিটির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সিএ্যান্ডএফ ভবনে তাদেরকে ডাকা হয়। সেখানে উপস্থিত থেকে নির্বাচন ছাড়াই দুইটি মনগড়া কমিটির কাগজপত্রে তাদের জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই দুই কমিটির একটির সভাপতি ও সম্পাদক আনারুল ইসলাম এবং হাফিজুর রহমান। অন্যটির মোঃ রেজাউল ইসলাম ও হারুনার রশিদ। ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় বিশৃংখলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাদের তাড়া করে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেন। আতংকিত শ্রমিকরা তাদের অফিসের মধ্যে ঢুকে যান। এ নিয়ে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।

তবে, গুলি বর্ষনের বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ফাঁকা গুলি ছোড়ার কোন ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃংখলা সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বলে জানান তিনি।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর এমপি বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম বিষয়টি নিষ্পত্তির জন্য সেখানে শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা