মেরিনা জাহান কবিতা সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার প্রার্থী


সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
১৯৯৬ সালে ধানের শীষ নিয়ে এমপি হওয়া স্বপন ’৯৮ সালে দল ত্যাগ করে সদস্যপদ হারান। সেখানে উপ-নির্বাচনে এমপি হন মেরিনা জাহানের ভাই শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চয়ন ইসলাম। ২০০৮ সালে চয়নই নৌকা নিয়ে এই আসনে এমপি হন।
২০১৪ ও ২০১৮ দুই মেয়াদে ফের আওয়ামী লীগের নৌকা প্রতীকে এমপি হন বিএনপি ছেড়ে আসা হাসিবুর রহমান স্বপন।
উল্লেখ্য, মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. মাযহারুল ইসলামের কন্যা। ড. মাযহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


