রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্রিজের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি

কলারোয়ায় ঢাকা হাজি বিরিয়ানিকে জরিমানা

কলারোয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে ঢাকা হাজীর বিরিয়ানিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাদ্য ফ্রিজের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে হোটেল মালিক সাইফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন৷

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ্ববর্তী এলাকার ঢাকা হাজি বিরিয়ানির রান্নাঘরের ফ্রিজ থেকে পলিথিনে রাখা দীর্ঘদিনের পঁচা মাংস ও অস্বাস্থ্যকর ময়লা যুক্ত বিরিয়ানি খাদ্য উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা হাজি বিরিয়ানির মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন বলেন, দীর্ঘদিন যাবৎ অসাধু উপায়ে ক্রেতাদের নিকট অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা হাজীর বিরিয়ানিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাদ্য ফ্রিজের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু হোটেল মালিক সাইফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে৷

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন