রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা আ.লীগের

বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সারাদেশে সাম্প্রদায়িক হানাহানি পায়তারা চালাচ্ছে। চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেলে জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক মো. আফসার আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্না, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আর, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সদস্য নাজমুন আসিফ মুন্নি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, জুলিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত