বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিখালী ও জয়নগরে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মতবিনিময়

কলারোয়া উপজেলার যুগিখালী ও জয়নগর ইউনিয়নে বিট পুলিশিং কমিটির আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বামনখালী বাজারে ও বিকালে জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

বামনখালী বাজারে আয়োজিত অনুষ্ঠানে কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ মীর খায়রুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে। এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে।’

বিশেষ অতিথি ছিলেন যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান।

অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ।

এদিকে, অনুরূপভাবে উপজেলার জয়নগরে ইউনিয়ন বিট পুলিশিং কমিটির আয়োজনে সরসকাটিতে বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশাখা শাহা, ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আব্দুল আজিজ, প্রধান শিক্ষক ইবাদুল হক, সরসকাটি বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব খা, ইউনিয়ন আ.লীগ নেতা পবিত্র সাহা, সংগঠনিক সম্পাদক বজলুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সরসকাটি পুলিশ ফাড়ির ইনচার্জ তৌফিক আহম্মেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়