বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সাতক্ষীরা যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু।

আলোচনা সভা পূর্বক আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন উড়িয়ে, বৃক্ষ রোপন ও মৎস্য অবমুক্ত করে সাতক্ষীরায় জাতীয় যুব দিবসের উদ্বোধন করা হয়।

আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল।

আলোচনা সভায় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন মাদক নিরাময় কেন্দ্র আদরের নির্বাহী পরিচালক কাজী আখতার হোসেন, এনজিও হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো.আব্দুস সবুর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, যুব প্রশিক্ষণ কেন্দ্রের আশুতোষ কুমার বিশ্বাস ডিপিসি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, আরার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, মাদক নিরাময় কেন্দ্র আবর্তনের প্রতিনিধি মো. গিয়াস খান প্রমুখ।

জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থী ১৯ জনের মাঝে ১২ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও প্রক্ষিণার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. আব্দুল মতলেব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২