বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের (প্রস্তাবিত) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ’তে) জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বর্তমান সময়ে চাকুরী সংকটের বাজারে টেকনিক্যাল এডুকেশন’র বিকল্প নেই। টেকনিক্যাল শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে সফলতা ও সমৃদ্ধি আসবেই। কাউকে ঠকিয়ে বেশি লাভ করলে এক সময় ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনের সফলতা ও সুনাম বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, এ্যাসপর বাংলাদেশ’র সিইও মো. শাহারিয়ার আলম, এ্যাসপর বাংলাদেশ’র জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মীর তাজুল ইসলাম রিপন, জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী হাসান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ও প্রভাষক শরিফুল ইসলামসহ সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন