বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈকারীতে হামলায় আহত নৌকার প্রার্থীসহ কয়েকজন

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী, গতবারের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে ও তার ছেলে জহির রায়হান হৃদয়সহ কয়েকজন।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে খলিলনগর এলাকায় ভোট গ্রহণ শুরুর পূর্বে প্রতিপক্ষদের হাতে হামলার শিকার হন নৌকার প্রার্থীসহ তার কয়েকজন কর্মী। এতে প্রার্থী আসাদুজ্জামান অসলে ও তার ছেলে জহির রায়হান হৃদয়সহ ৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, আহতদের দেখতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালে যান সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সেসময় তিনি আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

অপরদিকে, সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খলিলনগর, বাঁশদহা ইউনিয়নের কামারবায়সা ও ভোমরা ইউনিয়নের ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ কয়েকটি ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা