বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমকালো আয়োজনে SEP এর প্রথম মিটআপ ও মেলা

রাজধানীর মিরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল Self-established entrepreneurs & e-commerce platform (SEP) এর প্রথম মিটআপ ও মেলা।

শুক্রবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে মোট ১৬ টি স্টলে উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ও মুখপাত্র এবং বর্তমানে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সিনিয়র সহ.সভাপতি জাকির হোসেন খান।

তিনি বলেন, আমরা সর্বদায় চেষ্টা করি নারীদের জন্য কিছু করতে। যাতে তারা ঘরে থেকে অথবা বাহিরে এসেও কাজ করতে পারে এবং দেশের আর্ত উন্নয়ন অগ্রগতিতে অংশ নিতে পারে। বর্তমান সরকারের আমলে নারী আজ পিছিয়ে নেই। দেশ ও দেশের বাহিরে সমান তালে তাদের যোগ্যতার প্রমান দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি নোহা এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশিদ আলম বলেন, একজন সফল উদ্দ্যোক্তা হতে হলে অবশ্যই নিজের উপর বিশ্বাস ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। তবেই সফল উদ্দ্যোক্তা হওয়া যাবে।
এসময় তিনি নিজেস্ব তহবিল থেকে একজন অসচ্ছল (বধির) উদ্দোক্তাকে পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

মেলায় আসা নীলাম্বরীর স্বত্বাধিকারী উদ্যোক্তা লায়লা নুর মুক্তি তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মেলায় আসার মাধ্যমে আমরা উদ্যোক্তারা ঘরের বাইরে এসে একত্র হতে পেরেছি এবং একটা ভালো সম্পর্ক হচ্ছে যা আমাদের জন্য বড় প্রাপ্তি।’

নাসরিন আমিন নিজেদের ঘরে তৈরী খাবার নিয়ে কাজ করছেন। মেলায় এসে তিনি তার উদ্যোগ সম্পর্কে বলেন, ‘হোমমেড ফুড নিয়ে কাজ করার মাধ্যমে আমি আত্নতৃপ্তি পাই। কারণ আমি অন্যের হাতে শতভাগ বিশুদ্ধ খাবার তুলে ধরতে পারি।’

তরুন উদ্যোক্তা শাহরোজ মাহিন সৌরভ জানান, আমরা উদ্যোক্তাদের সামনা সামনি দেখার সুযোগ পাচ্ছি। তাদের সাথে নিজেদের পণ্যও অন্য উদ্যোক্তাদের দেখাতে পারছি যার মাধ্যমে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের মিলনমেলা এবং মিট আপ এর মাধ্যমে উদ্যোক্তারা আরও বেশি অনুপ্রাণিত হবে এবং তাদের মাঝে সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে।
ঘরে তৈরী খাবার থেকে শুরু করে নিজেদের তৈরী পোষাক, নকশি পণ্য, কাঠের গহনা জায়গা পেয়েছে এই মেলায়।

অনুষ্ঠানে লোগো উন্মোচনের মাধ্যমে “প্রত্যয়ী” নামের নতুন নারী সংগঠনের যাত্রা শুরু হয়।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজনীন নাহার, সিইও, টেকস্যলুয়েশন ও এডিট, টেকওয়ার্ল্ড বাংলাদেশ; গাজী কামরুল হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন; আলতাফ হোসেন রাজিব, কো-অর্ডিনেটর, সার্চ ফর দ্যা ডিজিটাল এন্ট্রপ্রেনিউর (এসডিই); শাহনাজ পারভীন, এমডি, নিউ লামিয়া প্রিন্টিং এন্ড ফ্লক; ছালেফুল ইসলাম, মডারেটর (SEP); রাসেল জমাদ্দার মডারেটর (SEP); উম্মে কুলসুম কুসুম, মডারেটর (SEP); লামিয়া আবেদীন সালসাবিল, কো-অর্ডিনেটর মেলা কমিটি।

SEP এর মডারেটর নাসরিন ইসলাম রিতার উপস্থাপনায় সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SEP এর ফাউন্ডার এডমিন কাজী ইমরান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসফেরা জাহান, এডমিন (SEP) ও ফাউন্ডার (প্রত্যয়ী)।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন