বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ১১ নৌকার মাঝির মধ্যে ৯জন নতুন মুখ

কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন পঞ্চম ধাঁপে আগামী ৫ ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় ১১ ইউনিয়নে নৌকার মাঝিদের নাম প্রকাশ করা হয়েছে। নৌকার মাঝিদের মধ্যে ৯ জন নতুন মুখ রয়েছে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন পঞ্চম ধাঁপের আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা ৩ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে। এসময় কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নে নৌকার মাঝিদের নাম চুড়ান্ত করা হয়। চুড়ান্ত প্রার্থীদের নাম রাত ৯ টার দিকে প্রকাশ করা হয়।

১১ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ত্রিমোহিনী ইউনিয়নে যুবলীগনেতা ওহিদুজ্জামান মিন্টু, সাগরদাড়ি ইউনিয়নে আওয়ামী লীগনেতা অলিয়ার রহমান, মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগনেতা মনোজ তরফদার, বিদ্যানন্দকাটি ইউনিয়নে আওয়ামী লীগনেতা সামছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগনেতা আব্দুল কাদের, কেশবপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগনেতা গৌতম রায়, পাঁজিয়া ইউনিয়নে আওয়ামী লীগনেতা জসিম উদ্দীন, সুফলাকাটি ইউনিয়নে আওয়ামী লীগনেতা গোলাম কিবরিয়া মনি, গৌরিঘোনা ইউনিয়নে আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের নেত্রী সামছুন্নাহার লিলি ও হাসানপুর ইউনিয়নে যুবলীগনেতা তৌহিদুজ্জামান।

উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পঞ্চম দফায় কেশবপুরের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ২০ ডিসেম্বর। ভোট পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা