বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংযুক্ত আরব আমিরাতে অফিস সপ্তাহে সাড়ে ৪ দিন!

২০২২ সালের জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস চালু করতে যাচ্ছে দেশটির সরকার।

মঙ্গলবার দ্যা গার্ডিয়ানের খবরে এই তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশটি পর্যটন ও বাণিজ্যের জন্য বিশ্বে অত্যন্ত পরিচিত। বর্তমানে আরব আমিরাতের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশটির ফেডারেল সরকার ছুটির নতুন নিয়ম কার্যকর করবে।

সংযুক্ত আরব আমিরাতে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কর্ম দিবস নির্ধারণ করা হয়েছে সপ্তাহে সাড়ে ৪ দিন। আর ছুটি থাকবে আড়াই দিন। শুক্রবার বিকেল, শনিবার এবং রবিবার থাকবে ছুটির দিন।

আবুধাবির সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘অর্থনৈতিক ও ব্যবসায়িক খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে’। নতুন নিয়মে, কর্মীদের সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে। তবে শুক্রবারে শুধুমাত্র ৪.৫ ঘণ্টা কাজ করলেই চলবে।

সরকারি কর্মচারীদের শুক্রবার ‘অল্প কাজ বা বাড়ি থেকে কাজের বিকল্প’ বেছে নেওয়ার অনুমতি দেওয়া হবে। শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে জুমার খুতবা ও নামাজ অনুষ্ঠিত হবে।

মুসলিমপ্রধান দেশগুলোতে শুক্রবার সাধারণত সপ্তাহের পবিত্রতম দিন হিসেবে বিবেচিত হয়। আরব আমিরাতের প্রতিবেশী কয়েকটি দেশে জুমার নামাজ শেষ হওয়ার আগে দোকান-পাট খোলাও নিষিদ্ধ।

বেসরকারি খাতের বা বিদ্যালয়ের কর্মীদের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে কিনা তা বলা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামনে আরও বিশদভাবে বিষয়টি জানানো হবে। ধারণা করা হচ্ছে, বেসরকারি খাত এবং বিদ্যালয়গুলোও সরকারি এই নিয়মের অনুসরণ করবে।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী