বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, মটরসাইকেল ভাংচুর

আশাশুনির বড়দলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এসময় দুইটি মটর সাইকেল ভাংচুর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টায় আশাশুনির মধ্যম বড়দল কালিমন্দিরের পাশে।

এঘটনায় চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা ও আব্দুল আলীম মোল্যা আশাশুনি থানায় পৃথক পৃথক দুইটি এজাহার দাখিল করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা তার সমর্থকদের নিয়ে মঙ্গলবার রাত ৯টায় জামালনগর উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় ছিলেন। মধ্যম বড়দল কালিমন্দিরের সভাপতি রতন ব্যানার্জী জগদীশ চন্দ্র সানাকে পূজায় আমন্ত্রণ জানালে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে কালিমন্দিরের উদ্দেশ্যে রওনা হন। রাত অনুমান ১১টার সময় মধ্যম বড়দল দূর্গামন্দিরের সামনে পৌছালে আব্দুল আলীম মোল্যার হুকুমে তার দলবল তাদের গতিরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তার সফর সঙ্গী সমীরন মন্ডলকে মারপিট করে ও তার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করে। সমীরন মন্ডলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা বাদী হয়ে আব্দুল আলীম মোল্যাকে ১নং আসামী করে ১১ জনের নামে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

অপর দিকে আব্দুল আলীম মোল্যার এজাহার সূত্রে জানা গেছে, তিনি মধ্যম বড়দল কালিমন্দিরে ভক্তবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় করছিলেন। এসময় চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানার দলবল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করা হয়।
এঘটনায় নৌকার প্রার্থী আব্দুল আলীম মোল্যা বাদী হয়ে ১৩ জনকে আসামী করে আশাশুনি থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ