বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় মহিলা সংস্থা ও জেলা মহিলা আ.লীগের উদ্যোগে বিজয় র‌্যালি

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখা ও জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার নির্বাহী সদস্য রুমা রানী বরকন্দাজ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকসেদ আলী, কম্পিউটার প্রশিক্ষক শেখ মিজানুর রহমান, প্রশিক্ষক নকশি প্রকল্প মর্জিনা খাতুন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সদস্য রিক্তা, তৈয়েবাসহ জেলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থার সকল ট্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী