রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারা জীবনে একবার চুল কাটে যে গ্রামের মেয়েরা

মেয়েদের সুন্দর রেশমি কালো চুল কে না ভালোবাসে। সৃষ্টি লগ্ন থেকেই মেয়েদের বড় চুল সবার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই চুলের মায়ায় যুগ যুগ ধরে এসেছে কত শত প্রশাধনী আর কত শত হেয়ার স্টাইল।

চুলের মাদকতায় মগ্ন এক গ্রামের কথা জানাব আপনাদের। এমন এক গ্রামের গল্প বলব, যেখানকার মেয়েরা তাদের চুলকে এতোটাই ভালোবাসে যে তারা জন্মের পর থেকে কখনোই চুল কাটে না।

চায়নার একটি ছোট্ট গ্রাম। যেখানকার মেয়েদের এত বড় চুল যে এই গ্রামকে পৃথিবীর বড় চুলের গ্রাম বলে সম্বোধন করা হয়। এই গ্রামের বাসিন্দাদেরই বিশ্বের সবচেয়ে বড় আর মজবুত চুলের রেকর্ড রয়েছে। এদের কারো কারো চুল লম্বায় প্রায় পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত। এই গ্রামের মেয়েরা তাদের চুলের যত্নে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেন। এবং সেই যত্নের ফলই বড় আর সুন্দর ঝলমলে চুল।

তাদের চুলকে আরও বেশি সুন্দর আর রেশমি ঝলমলে মজবুত করতে তারা নিজেদের গোপন রেসিপিতে তৈরি একটি রাইস শ্যাম্পু ব্যবহার করে। এই শ্যাম্পুতে তারা রাইস ওয়াটার, বিভিন্ন ড্রাই ফ্রুট ও গোপন কিছু উপাদান ব্যাবহার করে।

সবচেয়ে মজার তথ্য হলো- এই গ্রামের মেয়েরা জীবনে একবার তাদের চুল কাটে। সেটাও আবার তাদের ১৭ তম জন্মদিনে। তারা তাদের চুলকে অত্যাধিক ভালোবাসে এবং এটা তারা বংশপরম্পরায় শিখে এসেছে। তারা মনে প্রাণে বিশ্বাস করে তাদের চুল বড় রাখার মধ্যমেই তাদের পূর্বপুরুষদের সঙ্গে যোগসূত্র তৈরি করে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী