বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের গণসংযোগ

বড়দলে চেয়ারম্যান প্রার্থী আজহারুলের দিনভর গণসংযোগ ও পথসভা

আশাশুনির বড়দল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম মন্টু টেলিফোন প্রতীকে সমর্থন প্রার্থনা করে গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার দিনভর তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে, বাজারে ও সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে প্রার্থী আজহারুল ইসলাম মন্টু বলেন, এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুবিধা অসুবিধাকালে পাশে থেকে দীর্ঘকাল কাজ করে এসেছি। বামনডাঙ্গা বেড়ী বঁাধ ভাঙ্গন রক্ষার্থে এলাকার মানুষকে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করে কাজ সম্পন্ন করতে সক্ষম হই। কালকি গেটের পাট সংস্কার, বামনডাঙ্গা গেটের পাট সংস্কারসহ বিভিন্ন স্থানে কাজ করে এলাকাবাসীর কল্যাণে নিজেকে সোপর্ধ করেছি। আপনাদের ভোটে বিজয়ী হতে পারলে সকল ধর্মীয় স্থাপনার উন্নয়ন, পানি নিস্কাশন এর সুব্যবস্থা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়া, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল ইউনিয়ন গড়া এবং গরীব, দুঃখী ও মেহনতি মানুষের সেবা করতে আপ্রাণ চেষ্টা করে যাব। গণসংয়যোগকালে তার সঙ্গে ছিলেন আজহারুল ইসলাম আজগর, বকুল শিকারী, শরিফুল ইসলাম, বাপ্পী, জয়ন্ত গাইন, বিজয় গাইন, ভবতোষ মন্ডল, সোহাগ, মামুন প্রমুখ।

শোভনালীতে মেম্বার প্রার্থী শিক্ষক উদয়ের গনসংযোগ

আশাশুনির শোভনালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী উদয় কান্তি বাছাড় নিজ ওয়ার্ডে দিনভর গনসংযোগ করেছেন।
রবিবার তিনি ইউনিয়নের পূর্ব কামালকাটি, সেনেরচক, কৈখালী, জর্দ্দহা ও কামালকাটিতে এ গনসংযোগ করেন। এ সময় তিনি বলেন আমি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক থেকে এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে কাজ করে যাচ্ছি। বিগত ৫বছর মেম্বর থেকে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, অর্ধশতাধিক ডিপ টিউবওয়েল, বসুখালী খালধার রাস্তা সংস্কার করেছি। এছাড়া যৌতুক, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কাজ করেছি। আমি পুনরায় নির্বাচিত হতে পারলে, কানেকটিং রাস্তা সোলিং, সকল স্কুল, বাজারে সিসি ক্যামেরার আওতায় আনা, সড়কের অসমাপ্ত কাজ সম্পন্ন করব। এ সময় তার সঙ্গে ছিলেন ঠাকুরদাশ, হারান চন্দ্র বিশ্বাস, বকুল কৃষ্ণ সানা, বিশ্বনাথ সানা, সুশান্ত দাশ, অশ্বিনী মন্ডল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার