বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি’তে ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়

সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়টি অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে। এবারেও এসএসসি পরীক্ষায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জেলার বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এ বিদ্যালয়ের ফলাফল শ্রেষ্ঠ।
এবার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-২৫, পাস করেছে ১৩১ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে প্রায় ৯৮ শতাংশে।

সাতক্ষীরার জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তুলনায় সব চেয়ে বেশি শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ১১শ ৩৫ জন ছাত্রী নিয়ে ক্লাস চলছে এবং ৪৫ জন শিক্ষক ও কর্মচারী বিদ্যালয়টির উন্নয়নে অকা পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া জেলা ও উপজেলার মধ্যে ২০১৬ সাল থেকে ২০২১ পর্যন্ত ৬ষ্ঠ বারের মতো শতভাগ পাশ করার অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে।

বিদ্যালয়ের অভিভাবকরা জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আব্দুল মালেক গাজী দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ পড়ালেখার সুষ্ঠু পরিবেশে ফিরে এসেছে। অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করতে সংশিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ফলাফল অর্জন হয়েছে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায়। আমরা বিদ্যালয়ের নিজস্ব খরচে প্রতিনিয়ত ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছি। আমাদের শিক্ষকরা প্রতিনিয়ত দুর্বল শিক্ষার্থী জন্য বিশেষ ক্লাস নিয়েছে। প্রতিটি ক্লাস আন্তরিকতার সাথে নেওয়ায় এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও অভিভাবক সমাবেশ করেছি ফলে আমাদের আমাদের এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা