বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির ১১টি পদের সকল সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষ্যে রবিবার রাত ৮টায় রাজগঞ্জ মিলনায়তনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত দুই বছর মেয়াদী নিয়মিত কমিটির সদস্যদের নাম প্রকাশ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষনাসহ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত টিএন্ডটি কর্মকর্তা আব্দুল মাজিদ চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন আহম্মেদ, মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ মিকাইল হোসেন, রাজগঞ্জ এবিএস ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল হক তুহিন।

এছাড়া বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল মোমিন, আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিন, রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন হোসেন লিটন, সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম রসুল চন্টা, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি এমএম ইমরান খান পান্না, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন মিয়া, এএসআই ইমরান হোসেন, ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আক্তার হোসেন, রাজগঞ্জ বালিকা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান শিবলী, সমাজসেবক মোঃ আব্দুল আজিজ, সাবেক রিপোর্টার মোঃ আকবার হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার সুধী সমাজ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি এসএম রবিউল ইসলাম (দৈনিক সমাজের কথা), সহ-সভাপতি মোঃ মাহাদী হাসান (দৈনিক সমাজের কথা), সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন (দৈনিক স্পন্দন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন (দৈনিক যশোর), কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান (দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (দৈনিক নওয়াপাড়া), প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী (দৈনিক প্রতিদিনের কথা), আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (দৈনিক যশোর), নির্বাহী সদস্য মোঃ শাহিনুর রহমান (দৈনিক কল্যাণ), মোঃ সাইফুল ইসলাম (সাপ্তাহিক বজ্রকলম) ও মোঃ হাবিবুর রহমান (সাপ্তাহিক বজ্রকলম)। নবনির্বাচিত সকলকে পর্যায়ক্রমে ফুলেরমালা দিয়ে বরন করা হয়।

এ নির্বাচনে, সহকারি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাজগঞ্জ প্রেসক্লাবের ৫জন দাতা সদস্য। যথাক্রমে- যশোর জেলা আইনশৃংখলা রক্ষা কমিটির সদস্য সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম চাকলাদার, সমাজসেবক মোঃ ইকবাল হাসান শাহিন ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা