বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শাকদাহ বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

কলারোয়ায় শাকদাহ বাজারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) কুশোডাঙ্গা ইউনিয়নবাসির ব্যাংকিং সেবাদানে শাকদাহ বাজারে ওই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।

মেসার্স অফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সুজাউদ্দীনের পরিচালনায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লি: সাতক্ষীরা জেলা এরিয়া ম্যানেজার আলতাফ হোসেন। কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান (বর্তমান) আসলামুল আলম অসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং (ডিবিবিএল)এর কমপ্লান্স ম্যানেজার অমল কুমার বিশ্বাস ও এজেন্ট ব্যাংকিং এর মাস্টার এজেন্ট আরিফুর রহমান।

শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল আলিম খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদ হাসান, শাকদাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক আখতার হোসেন, প্রভাষক জিন্নাত হোসেন, শাকদাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী, এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহকগণ ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বাজারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম চালু করায় ব্যাংকিং এজেন্ট’র স্বত্ত্বাধিকারী সুজাউদ্দীন ও ডাচ-বাংলা ব্যাংক কতৃপক্ষকে এলাকাবাসি শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব