বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের তারের উপর পরে গৃহবধুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিদ্যুতের ১১কেবি লাইনের তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্টে আমেনা খাতুন (১৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি-২০২২) বিকাল চারটার পর রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়স্থ রূপ টাওয়ারের ছাদের উপর এ ঘটনা ঘটে।
মৃত আমেনা খাতুন রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল বিরিয়ানি হাউজের বাবুর্চ্ছি ফরহাদ হোসেন গাইনের স্ত্রী। এদের বাড়ি বারোবাজারের সাতমাইল বড় হইবাদপুর গ্রামে। এই দম্পত্তি রূপ টাওয়ারের তিনতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।

সরেজমিন ও প্রত্যদক্ষদর্শি সূত্রে জানাগেছে- নিহত আমেনা খাতুন ও তার স্বামী ফরহাদ হোসেন দুপুরের খাওয়া-দাওয়া শেষে রূপ টাওয়ারের ছাদের উপর পাটি (বিছানা) পেতে লুডু খেলছিলো। এরমধ্যে স্বামী ফরহাদ ছাদ থেকে বাইরে আসে। এরপর আমেনা খাতুন চুল আচড়াতে আচড়াতে ছাদের উপর হাটতে থাকে। এক পর্যায় হাটতে হাটতে ওই ছিদের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের ১১কেবি লাইনের তারের উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই গৃহবধু আমেনা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে লাশটি উদ্ধার করেছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর বাণী ইসরাইল বলেন- নিহতর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলেই এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রাজগঞ্জ বাজারের অনেকেই জানিয়েছেন- রূপ টাওয়ারের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের এই ১১কেবি লাইন অত্যন্ত বিপদজনক। এই লাইনটি স্থানান্তর করা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান