শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলের জন্মদিনে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সাতক্ষীরার এসপি

ছেলের জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও তার সহধর্মিণী নাদিয়া আফরোজ।

বুধবার দুপুর ২ টায় শহরের মাগুরাস্থ হযরত মাতেমা (রাঃ) মহিলা কওমী মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় হযরত মাতেমা (রাঃ) মহিলা কওমী মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পতœী নাদিয়া আফরোজ। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, আলহাজ্ব শফিকুল ইসলাম, ইনতাজ আলী, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সমির বসু, নজরুল ইসলাম, বসির সরদার, নিয়ামুবুর রহমান, মনিরুল ইসলাম, হাফেজ জুবায়ের রহমান, হাফেজ সুবাইদ, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মা-বাবা হারানোর কষ্ট কতটুকু তা কেবলমাত্র এতিমরাই জানে। এতিমদের মনে অনেক কষ্ট, অনেক বেদনা। আমাদের কাছ থেকে একটু সাহায্য, সহযোগিতা পেলে তারা একটু ভাল থাকে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এমিতদের পাশে থাকবো। তাদের সাহায্য করতে পারলে আমার অনেক ভাল লাগে। স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যেক মানুষের এতিমদের পাশে দাঁড়ানো উচিত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়