শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া মুকুলে মুকুলে ভরে গেছে লিচুর বাগান, বাম্পার ফলনের আশা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন জায়গায় আগাম মুকুলে মুকুলে ভরে গেছে লিচুর বাগান,বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন লিছু চাষিরা। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ নেমে না আসলে আশা পুর্ণ হবে লিচু চাষীদের।সাতক্ষীরার আম সব সময় আগেই পাকে তেমনি লিচুও আগেই পাকে এ জন্য বেশি দামে বিক্রি করা যায়। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, আমের পাশাপাশি উপজেলায় ০৭ ভাগ জমিতে গড়ে উঠেছে লিচুর বাগান। এই অঞ্চলে লিচুর ফলন বেশি হওয়ায় এখন ভুমি মালিকেরা চাষকৃত জমিতে লিচু বাগান করতে ঝুকে পড়েছে। এছাড়া বাড়ির ছাদে ও উঠান খোলায় লাগিয়েছে লিচুর গাছ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান লিচু গাছের সময় মত পরিচর্চা জন্য সব ধরনের পরামর্শ তারা লিচু চাষিদেরকে দিয়েছেন। উপজেলার দেয়াড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন লিচু চাষী জানান,আমার এ বছর ৭ বিঘা লিচু আছে,তবে কেউ যদি ১ বিঘা জমিতে ধান চাষ করে বছরে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ পায়,সেখানে কিন্তু ১বিঘা জমিতে লিচু বাগান তৈরী করলে প্রতিবছর ১ লক্ষ টাকার উর্ধ্বে বিক্রয় হয়। এজন্য লিচু বাগান করা লাভ জনক হওয়ায় এই এলাকায় অনেকেই লিচু বাগান করার জন্য ঝুকে পড়েছে। একই কথা বলেন উপজেলা সিংঙ্গা গ্রামের লিচু চাষি ডাঃ মিজানুর ইসলাম।কলারোয়ার লিচু সারা দেশে প্রসিদ্ধ বলে পরিচিত , উপজেলা ঘুরে দেখা গেছে চায়না থ্রি,বোম্বে ও মোজাফ্ফর, ডামন্ড জাতিয় লিচুর বাগান বেশি হয়েছে। লিচু চাষিরা জানায় এই জাতের লিচু ফলন বেশি হয় এবং বাজারে এর চাহিদা অনেক বেশি এজন্য তারা এই জাতিয় লিচুর বাগান বেশি করে গড়ে উঠেছে। তারা জানায় যদি কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগের শিকার না হলে তারা লিচু বাগান থেকে মোটা অংকের অর্থ উপাজন করতে পারবে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা