বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা, শোভাবর্ধন, শিশু সমাবেশ ও লোকজমেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।

এদিন, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন।

প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় তিন বাহিনী কর্তৃক গার্ড অব অনার দেওয়া হবে।

এবারের জাতির পিতার জন্মদিনের সব কর্মসূচি তার জন্মস্থান টুঙ্গিপাড়ায় করার ঘোষণা হয়েছে। ‘হৃদয়ে পিতৃভূমি’ শিরোনামে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে এবার টুঙ্গিপাড়ায়।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি সকাল সকাল ১১টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। এরপর দুপুর ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দেবেন। বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী জাতীয় শিশু দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী