বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাবারে বেশি লবণ দেওয়ায় স্ত্রীকে হত্যা!

খাবারে বেশি লবণ দেওয়ায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে তার স্ত্রী সকালের নাস্তা বানিয়ে দিয়েছিলেন। কিন্তু খাবারে অতিরিক্ত লবণ হওয়ায় রাগের মাথায় তিনি তার স্ত্রীকে হত্যা করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শুক্রবার সকালে রাজ্যের থানে জেলার ভায়ান্দার পৌরসভায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

নিলেশ গাহ নামে ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি সকালে নাস্তার পর তার স্ত্রী নির্মলাকে শ্বাসরোধ করে হত্যা করেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্বামীর জন্য সকালের নাস্তায় খিচুড়ি রান্না করেছিলেন নির্মলা। কিন্তু তাতে বেশি লবণ হয়েছিল। এতে ক্ষেপে যান নিলেশ। পরে একটি লম্বা কাপড় দিয়ে নির্মলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ফরেনসিক টেস্টের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠায়। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই রকম আরও একটি ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল)। নাস্তা এবং চা না দেওয়ায় এক নারীকে (৪২) গুলি করে হত্যা করেন তার শ্বশুর। নিহত নারী ছিলেন থানে রাবোদির বাসিন্দা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা