বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-আকসায় ইসরাইলি হস্তক্ষেপের নিন্দায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। এ ঘটনার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রোববার (১৭ এপ্রিল) এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছি যে আমি আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাই। এ ধরনের উসকানিমূলক এবং মর্যাদা বা চেতনার জন্য হুমকির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে।’

খবর রয়টার্সের।

এর আগে ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদে হামলা চালালে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। রোববার এ হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি আহত হন। এর দুদিন আগে গত শুক্রবার ভোরে আল-আকসায় অভিযান চালিয়ে কয়েক শ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রোববার ফজরের নামাজের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশ অভিযান শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারও করা হয়।

এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, এদিন ফিলিস্তিনিরা মসজিদে পাথর মজুত করে রেখেছিল। তারা ইসরাইলি ইহুদিদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ব্যারিকেড দিয়েছিল। এ কারণে ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদে প্রবেশ করে।

এদিকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, জার্মানি, ফ্রান্স, ইতালিসহ বেশ কয়েকটি দেশ। গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। অঞ্চলটিতে উসকানি বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাগুলো।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা