বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ঈদের ছুটিতে ঢাকা ছাড়বেন ৬০ লাখ শ্রমিক’

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ৬০ লাখ শ্রমিক ঢাকা ত্যাগ করবেন। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার জন্য বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতরের প্রাক্কালে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে অনুষ্ঠিত সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের সুপারিশক্রমে যানজট নিরসনে ছুটির ব্যবস্থা পর্যায়ক্রমে করতে হবে।

আমাদের বড় বড় শিল্পগুলো একসঙ্গে শ্রমিকদের ছুটি না দিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি, যে ছুটিটা কীভাবে দেবে। ছুটি যদি একসঙ্গে দেয় তাহলে আমাদের হিসেবে প্রায় ৬০ লাখ মানুষ ঢাকা ত্যাগ করবে। এরা শুধু শ্রমিক, এরসঙ্গে অন্য মানুষ তো আছেই। কাজেই যানজট সৃষ্টির আশঙ্কা আছে।

পর্যায়ক্রমে ছুটিগুলো দিলে সেটি কিছুটা নিয়ন্ত্রণ হবে।
অতিরিক্ত যাত্রীর কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে উল্লেখ করে তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার জন্য বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি র‌্যাব, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি থাকবে।

ঈদে ঘরমুখো মানুষদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়। এটা বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ফেরির সংখ্যা আরো বাড়িয়ে দেওয়া যায় কিনা আমরা চিন্তা করছি। ঈদের আগের তিন দিন শুধুমাত্র খাদ্য-দ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া কোনো পণ্যই ফেরি পারাপার হবে না। পাশাপাশি ঈদোর আগের তিন দিন হাইওয়ে দিয়ে ট্রাক যাবে না। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি।

গার্মেন্টস কবে থেকে ছুটি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, গার্মেন্টস ছুটির বিষয়ে বলেছি একসঙ্গে যেন ছুটি দেওয়া না হয়। শিল্প পুলিশসহ বিজিএমইএ, বিকেএমইএসহ অন্যান্য সংগঠন বসে সিদ্ধান্ত নেবে কোন শিল্প কারখানা কখন বন্ধ ঘোষণা করবে। এখানে অনেক কিছু নির্ভর করে। যেমন, শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়, বিদেশি অর্ডারের বিষয়ের ওপরও কিছু নির্ভর করে।

শ্রমিকদের বেতন ভাতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এপ্রিল মাসের অগ্রিম বেতন ও বোনাস কবে দেবে সেটা শ্রম মন্ত্রণালয়ে বসে গার্মেন্টস মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাই সে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী