বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলান

মিলানের দুই দলের লড়াইয়ে চমৎকার ফিনিশিংয়ে ব‍্যবধান গড়ে দিলেন লাউতারো মার্তিনেস। প্রথমার্ধেই দুই গোল করে চালকের আসনে বসালেন দলকে। সেখান থেকে আর ম‍্যাচ ফিরতে পারেনি এসি মিলান। অনায়াসে জিতে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল ইন্টার মিলান।

সান সিরোয় মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে সিমোনে ইনজাগির দল। বদলি নামার মিনিট তিনেক পর দলের তৃতীয় গোলটি করেন রবিন গোসেন্স। গত মার্চে দুই দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ এর ফাইনাল খেলেছিল ২০১৮ সালে।

সবশেষ শিরোপা স্বাদ পেয়েছিল আরও আগে, ২০০৩ সালে। আরেকটি ব‍্যর্থতায় প্রতীক্ষা আরও বাড়ল তাদের। ইতালিয়ান কাপের ৭ শিরোপার সবশেষটি ইন্টার জেতে ২০১১ সালে। সেবারই সবশেষ ফাইনালে খেলে তারা।
সেরি আয় পয়েন্ট টেবিলে এবার আধিপত্য করছে মিলানের এই দুই দল। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। এক ম্যাচ কম খেলা ইন্টার ৬৯ পয়েন্ট নিয়ে আছে ঠিক পেছনেই।

লিগের তীব্র সেই লড়াইয়ের কোনো ছাপ ছিল না এই ম‍্যাচে। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ইন্টার।

ডান দিক থেকে দারমেইন মাত্তেও একটু ঝুলিয়ে দেওয়া পাসে চোখের পলকে দারুণ সাইড ভলিতে জাল খুঁজে নেন মার্তিনেস। বলের লাইনে ঝাঁপিয়েও ফেরাতে পারেননি মাইক মিয়াঁ।

২৮তম মিনিটে গোলরক্ষকের প্রথম পরীক্ষা নেয় এসি মিলান। কিন্তু অলিভিয়ে জিরুদের পাস ধরে বক্সের বাইরে থেকে আলেক্সিস সেলমেকার্সের দূরপাল্লার শট রুখে দেন গোলরক্ষক সামির হান্দানোভিচ। ৪০তম মিনিটে রাফায়েল লিওর শট ফিরিয়ে আবারও ইন্টারের ত্রাতা সামির।

এর পরপরই মার্তিনেস ব্যবধান দ্বিগুণ করেন, ম্যাচে চালকের আসনে বসে বিরতিতে যায় ইন্টার। হোয়াকিন কোররেয়ার শট মাঝ পথে স্লাইডে ফেরাতে চেয়েছিলেন এসি মিলান গোলরক্ষক, কিন্তু চমৎকার ফিনিশিংয়ে তাকে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকান কালহানোগলুর ক্রসে মার্তিনেসের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়েনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রাঙ্ক কিয়েসির হেড আটকে ব‍্যবধান ধরে রাখেন সামির। ৫২তম মনিটে কালহানোগলুর ক্রসে মার্তিনেসের হেড আটকান মিয়াঁ। ৬৬তম মিনিটে কর্নারের পর ছোট বক্সের ভেতর থেকে নিচু শটে জালে বল পাঠান এসি মিলানের ইসমাইল বেননাসের। কিন্তু অফসাইডের জন‍্য ভিএআরে গোল মেলেনি।

এসি মিলানের ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যায় ৮২তম মিনিটে। সতীর্থের থ্রু পাস ধরে মার্সেলো ব্রোজোভিচ নিজে শট না নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ভালো অবস্থানে থাকা গোসেন্সকে, নিখুঁত প্লেসিং শটে স্কোরলাইন ৩-০ করেন এই জার্মান। তিন মিনিট আগেই ইভান পেরিসিচের বদলি নেমেছিলেন তিনি।

সহজ জয়ে ১১ বছর পর ফাইনালে উঠে যায় ইন্টার মিলান। আগামী ১১ মে এর ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউভেন্তুস-ফিওরেন্তিনা ম‍্যাচের জয়ী দল। বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। প্রথম লেগের ১-০ গোলের জয়ে কিছুটা এগিয়ে আছে জুভেন্টাস।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর