বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহ ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহ ইউনিয়নে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদরের ১নং বাঁশদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহ ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগা-ভাগি করে নিতে সমাজের অসহায় ও দূস্থ্য মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এ চাউল বিতরণ। এসময় উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

তিনি আরো বলেন, যতদিন আছে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবেনা বাংলাদেশ।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গওছল আযম মনি, ইউপি সদস্য মো. খোরশেদ আলম রিপন, মো. মফিজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আহসান উদ্দিন, মোহাম্মদ বদরুজ্জামান খোকা, মো. মোর্শেদুল হক, মো. শাহজাহান আলী, মহিলা ইউপি সদস্য মোছা. রাশিদা খাতুন, মোছা. রাজিয়া সুলতানা, মোছা. সাবিনা ইয়াসমিন প্রমুখ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশদহ ইউনিয়নে ৯৭০ জন দূস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র প্রত্যেক পরিবারকে ১০ কেজি হারে মোট ৯ মেট্রিক টন ৭০০ কেজি ভিজিএফ’র চাউল বিতরণ করা হবে। বাঁশদহ ইউনিয়নে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী