বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ সন্ত্রাস করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে: ফখরুল

আওয়ামী লীগ সবসময় সন্ত্রাস করে, জোর করে ক্ষমতায় যায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা। এর পরের নির্বাচনেও তারা জোর করে, সন্ত্রাস দিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। তারা জনগণকে ভোট দেওয়ার কোন সুযোগই দেয় না। আওয়ামী লীগের গত ১৪ বছরের ইতিহাস হচ্ছে জোর করে টিকে থাকার ইতিহাস।

তারা সব কিছু পরিবর্তন করেছে। এমনকি তারা সংবিধান পরিবর্তন করে এটাকে সম্পূর্ণ রুপে আওয়ামী সংবিধানে পরিণত করেছে।

শুক্রবার সাড়ে ১০ টায় বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ২১ বছর ক্ষমতার বাহিরে ছিল আওয়ামী লীগ।

ক্ষমতার বাহিরে থাকলেই পচনশীল হয় না। বিএনপি হচ্ছে উচ্চগামী একটি দল। আমরা হচ্ছি উর্ধ্বগামী দল তা প্রমাণ করার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন যথেষ্ট। ওবায়দুল কাদেরের কোন কথাকে গুরুত্ব দেই না আমরা।
কারণ তিনি নিজে কোন কথা বলেন না। শেখ হাসিনা যা বলেন তিনি সেটাই বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর