শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিচারপতি পরিচয়ে প্রটোকল নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে শ্রমিক, আতঃপর…

নিজেকে উচ্চ আদালতের বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে চাঁদপুরে গিয়ে আটক হয়েছেন মো. বিপ্লব প্রধান (৪০) নামের এক ব্যক্তি। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর দিঘলদী গ্রামে এ ঘটনা ঘটেছে।

আটক বিপ্লব প্রধান উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহাবুব প্রধানের ছেলে। বিপ্লব উপজেলা সদরের কলেজ গেট এলাকায় একটি গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টায় কুমিল্লা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে কল করে জানানো হয়, উচ্চ আদালতের একজন বিচারপতি দাউদকান্দি হয়ে গাড়িতে করে উপজেলার উত্তর দিঘলদী গ্রামে তার বাড়িতে যাচ্ছেন। বিচারপতিকে প্রয়োজনীয় প্রটোকল দেয়ার জন্য জানানো হয়। এরপর দাউদকান্দি থেকে মতলব দক্ষিণ উপজেলার সীমানায় পৌঁছালে তাকে বিচারপতির প্রটোকল দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর ওই গাড়ির চালক গাড়ি নিয়ে অন্যত্র চলে যান।

মহিউদ্দিন মিয়া বলেন, থানার পুলিশ কর্মকর্তা মো. রুহুল আমিন, মো. শামসুদ্দিন, আবুল ফজল ও মো. হেলাল উদ্দিন ওই ব্যক্তিকে প্রটোকল দেন। পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বসতঘরের অবস্থাসহ অন্যান্য বিষয় দেখার পর তাদের সন্দেহ হয়। পরে এ নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া বিচারপতি হিসেবে পরিচয় দেয়ার কথা স্বীকার করেন। এরপর সেখানেই তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো মামলা হয়নি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কলেজ গেট এলাকার একাধিক দোকানি বলেন, বিপ্লব প্রধান মজা করে এর আগেও এ রকম ঘটনা ঘটিয়েছেন। বিপ্লব মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেও তাদের দাবি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত