রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় চেতনা নাশক খাইয়ে দুঃসাহসিক চুরি

সাতক্ষীরার তালায় চেতনানাশক ঔষধ ব্যবহার করে একটি বাড়ি থেকে দুটি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মে) আনুমানিক রাত তিনটার দিকে উপজেলার জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জেঠুয়া গ্রামের মৃত গৌরপদ ঘোষের ছেলে আশিষ কুমার ঘোষ (৩০) ও দেবাশীষ কুমার ঘোষ (২৭) জানান, আমরা মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের মা ঘরের বারান্দায় ঘুমায়। গভীর রাতে চোরেরা বাড়ির পাঁচিল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে তারপর পাচিলের গেইট ভেঙ্গে ফেলে। এরপর বারান্দার গেটের তালা ভেঙ্গে আমাদের ঘরের ছিটকিনি ভেঙ্গে দুই ঘরের মধ্যে থাকা ২টি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪৫ হাজার নগদ টাকা নিয়ে গেছে। শরীরে চেতনা নাশক ঔষধ দেয়ার কারণে আমরা কিছুই বুঝতে পারিনি। ভোর রাতে জেগে দেখি চোরেরা সবকিছু নিয়ে গেছে। এসময় আমাদের হাকডাকে প্রতিবেশীরা ছুটে আসেন।

এই বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুলবিস্তারিত পড়ুন

হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

  • শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান
  • তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
  • তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু