শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে দেখলাম সাঁতরে পদ্মা পার হচ্ছেন খালেদা-ফখরুল : তথ্যমন্ত্রী

বিএনপি নেতাকর্মীসহ যারা পদ্মা সেতুর বিরোধিতা ও ষড়যন্ত্র করেছিলেন, তাদের সাঁতরেই নদী পার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

খালেদা জিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম সাহেবরা সাঁতরে পদ্মা নদী পার হচ্ছেন। তরুণ ছেলে-মেয়েরা তো অনেক ইনোভেটিভ।

সামাজিক যোগাযোগমাধ্যম অবারিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য সেখানে তারা নানা ধরনের মতামত দিচ্ছেন, মন্তব্য করছেন। আমি গত রাতেও দেখেছি, আজকে সকালেও দেখলাম যে, পদ্মা সেতুর নিচ দিয়ে ফখরুল ইসলাম আলমগীরসহ খালেদা জিয়াসহ তারা সাঁতরে পার হচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী আয়োজন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, এটা দেওয়ার অর্থ হচ্ছে অনেক মানুষ মনে করে যেহেতু তারা পদ্মা সেতুর বিরোধিতা ও ষড়যন্ত্র করেছিলেন, এজন্য তাদের সাঁতরে পদ্মা নদী পার হওয়া উচিত, পদ্মা সেতুর ওপর দিয়ে নয়। জনগণের সেই প্রত্যাশার কথাটাই কিছুটা হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে উঠে এসেছে। আমাদের জনতা মনে করে যারা পদ্মা সেতুর বিরোধিতা ও ষড়যন্ত্র করেছিলেন যে, এটি হওয়ার নয়, আওয়ামী লীগ সরকার এটি করতে পারবে না বলে আস্ফালন করেছিলেন, তাদের আসলে এভাবেই পার হওয়া উচিত।

ড. হাছান মাহমুদ বলেন, আমি মনে করছি, সেটি নয়।

বঙ্গবন্ধুকন্যা সব মানুষের জন্য পদ্মাসেতু নির্মাণ করেছেন। আর যারা এটা নিয়ে বিরোধিতা করেছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী