বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেশাগত দক্ষতা বৃদ্ধি করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখুন : পানি সম্পদ উপমন্ত্রী শামীম

পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন; গবেষণার মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির দ্বারা টেকসই উন্নয়নে ভূমিকা রাখুন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্লান দিয়েছেন। পানি সম্পদ মন্ত্রণালয় নদী ভাঙ্গন রোধে স্থায়ী ও দীর্ঘ মেয়াদি প্রকল্প নিচ্ছে। আপনারা সঠিকভাবে নদী সমীক্ষা করবেন। নদী মাতৃর্ক বাংলাদেশের নদ-নদী শুকিয়ে যাচ্ছে। মেধা যোগ্যতা দিয়ে বিশ্ব মানের কর্মকর্তা হবেন। রুটিন কাজ নয়, সামাজিক দায়বদ্ধতা নিয়ে দেশের জন্য কাজ করবেন। গবেষনার কোন বিকল্প নেই। আপনারা গবেষনা চালিয়ে যাবেন।

মঙ্গলবার রাজধানীর সেন্টার ফর এনভায়রন মেল্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সাভিসেস (সিইজিআইএস) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা এক ব্যতিক্রম প্রধানমন্ত্রী। তিনি ভোট নিয়ে ভাবেন না। আগামী প্রজন্ম নিয়ে ভাবেন। তাই ডেল্টাপ্লান ২১০০ দিয়েছেন। ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করে চলেছেন। ২০১৯ সালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছিলেন “ দূর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে শেখ হাসিনা শিক্ষকের ভুমিকা পালন করে চলেছেন”।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, আমরা নদী ভাঙ্গন রোধে স্থায়ী প্রকল্প নিচ্ছি। নদী ড্রেজিংসহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের দায়িত্ব বেশি মাঠ প্রযায়ের কর্মকর্তাদের। কাজেই সঠিকভাবে দায়িত্ব পালন করুন।

উউপ-মন্ত্রী শামীম বলেন, এখন থেকে আমাদের স্থায়ী প্রকল্প নিতে হবে। এজন্য সূদুর প্রসারি চিন্তা ভাবনা দরকার। প্রকল্প বাস্তবায়ন আন্তরিক হওয়া দরকার। যথাযথ দায়িত্ব পালন করলে কোন কাজই বাঁধা নয়।

তিনি আরো বলেন, আগে প্রতিবছর হাজার হাজার ঘর বাড়ি নদী গর্ভে বিলিন হতো। গত ১৩ বছর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার আসার পর লদী ভাঙ্গন কমে এসেছে। এজন্য দীর্ঘ ও মধ্যম মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এখন আমরা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করছি যাতে আর কেউ গৃহহারা না হন।

সিইজিআইএস এর কাজের প্রশংসা করে উপ- মন্ত্রী বলেন, আপনাদের গবেষনা কাজ অনেক সুফল দিচ্ছে। আন্তর্জাতিক সুনাম বয়ে আনছেন। আরো ভাল করে কাজ করতে হবে।

এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ খান, কর্মকর্তা ও উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. মাইনুল হক সরকার, মাহমুদুল হাসান, সাজ্জাত হাসান, মজিবুল হক, সারাফাজ ওয়াজেদ, দিলরুবা আহমেদ, রফিকুল ইসলাম প্রমুখ।

তথ্যবিবরণী- পিআইডি

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী