বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেনু পোনা ধরার অভিযোগে সুন্দরবনে ১২ জেলে আটক

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের হরিণটানার আড়াইবেকী মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে রেনু পোনা ধরার অভিযোগে ১২ জেলেকে আটক করেছে বনবিভাগ।

বুধবার (৮ মে) রাতে শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বনবিভাগ সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিনটানার আড়াইবেকী এলাকায় নিয়মিত টহলকালে বনরক্ষীরা ৪টি ডিঙ্গি নৌকা দেখতে পায়। পরে, শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা চারিদিক ঘিরে সুকৌশলে তাদেরকে আটক করে। এসময় জেলেদের ৪টি ডিঙ্গি নৌকা, ৮টি নেট জাল, ৪টি সোলার প্যানেল ও ৪টি ব্যাটারী জব্দ করে।

আটককৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সফি জোমাদ্দারের পুত্র মালেক জোমাদ্দার (৪৬), আ. মান্নান হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার (৩৫), মহসিন হাওলাদারের পুত্র সগির হাওলাদার (৩২), আ. সত্তার জোমাদ্দারের পুত্র মালেক জোমাদ্দার (৫০), কাদের হাওলাদারের পুত্র জলিল হাওলাদার (৪৫), হাসেম হাওলাদারের পুত্র সাদ্দাম হাওলাদার (৩২), খলিলুর হাওলাদারের পুত্র সিদ্দিকুর রহমান (৪০), রফিকুল হাওলাদার (৩৮), হাসান পহলানের পুত্র আব্দুল হালিম (৪০), উত্তর সাউথখালী গ্রামের হাকিম শেখের পুত্র হাবিব শেখ (৫০) ও শরণখোলা গ্রামের ইজম্বর হাওলাদারের পুত্র নজরুল হাওলাদার (৪২), ইসমাইল হাওলাদার (৫৮)।

আটককৃতদের বিরুদ্ধে বন আইনের ৬৪ ধারায় মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

দীর্ঘ ছয় মাস ঝুলে থাকার পর অবশেষে জট খুললো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু