শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়।
পরে দুপুরে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান ও প্রধান শিক্ষক ইমাদুল হক।

অনুষ্ঠানে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ লাল্টু, আশিকুজ্জামান, আজমল হোসেন, রাসেল কবীর, তৌহিদুজ্জামান, রোকনুজ্জামানসহ ১২টি ইউনিয়ন ও মূল কমিটির সদস্যরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইমাদুল হক মিলন।

এর আগে জাতীয় সংগতের সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তেলন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন