রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় ২ দিনব্যাপী “কৃষকের ঈদ আনন্দ” উৎসব

পৃথিবীজুড়ে করোনা মহামারি; তবুও আশার প্রদীপ হয়ে জ্বলছে আমাদের কৃষকরা। আমাদের খাদ্য চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাওয়া এই জাতির ঋণ শোধ করার নয়। তাদের শ্রম, ঘাম, বঞ্চনার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের উজ্জীবিত করতে গত ঈদের ন্যায় এবারও “কৃষকের ঈদ আনন্দ” উৎসবের বর্ণিল আয়োজন করেন- স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা।

কলারোয়ার উঃ সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বেশ ঢাকঢোল পিটিয়ে অংশ নেন কৃষক সহ এলাকার নানান পেশার সর্বস্তরের মানুষ। ঈদুল আযহার দ্বিতীয় ও তৃতীয় দিন অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

প্রথম দিনের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর, ৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. বেনজির হোসেন হেলাল, স্থানীয় ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন।

১ম দিনের অনুষ্ঠান শেষে স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার একটি নিজস্ব অফিস উদ্বোধন করা হয়।

দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- স্বপ্নচূড়া টীম।

“কৃষকের ঈদ আনন্দ” অনুষ্ঠানের সমাপনী দিনে বিজয়ী প্রত্যেক দল ও ব্যক্তি হাতে স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।

১ম দিনের অনুষ্ঠান মেন্যুতে যা ছিল- ক্রিকেট টুর্ণামেন্ট, লাঠি খেলা, কুইজ প্রতিযোগিতা, স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয় উদ্বোধন। ২য় দিনের অনুষ্ঠান মেন্যুতে যা ছিল- বেলুন ফাঁটানো, পালোয়ানের মিষ্টি খাওয়া, গাদন, হা-ডু-ডু ও পুরস্কার বিতরণ।

স্বপ্নচূড়া’র ঈদ আয়োজন উপভোগ করতে অনুষ্ঠানস্থল ছিল মানুষে কানায়-কানায় পূর্ণ। মানুষের এমন উপস্থিতি জানান দিয়েছে স্বপ্নচূড়া যেন দিনবদলের যাত্রা শুরু করেছে। স্বপ্নচূড়ার এমন সব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সূধীমহল।

উল্লেখ্য, স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। ইতোমধ্যে সংগঠনটি নানা সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজ করে সাধারণ মানুষের মাঝে আস্থা, ভরসা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল